রবি ও এয়ারটেলের অভিযোগ নম্বর ১২১

২৬ জুন, ২০১৯ ১৭:১৪  
জাতীয় নম্বরকরণ পরিকল্পনা অনুযায়ী রবি ও এয়ারটেল উভয় ব্র্যান্ডের কাস্টমার কেয়ার নম্বর পরিবর্তিত হয়ে হচ্ছে ১২১। আগামী ১ জুলাই, ২০১৯ থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে। এর ফলে রবি কাস্টমার কেয়ারের জন্য ১২৩ এবং এয়ারটেল কাস্টমার কেয়ারের জন্য ৭৮৬ নম্বর আর থাকছে না। উভয় অপারেটরের গ্রাহকই ওই নির্দিষ্ট দিন থেকে ১২১ নম্বরে কল করে গ্রাহক সেবা পাবেন।